ওয়েব ব্রাউজার কাকে বলে?
ওয়েব ব্রাউজার কাকে বলে?
ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়েব ব্রাউজার একটি অবিচ্ছেদ্য সফটওয়্যার। ওয়েব ব্রাউজার ছাড়া ইন্টারনেট ব্যবহার করা প্রায় অসম্ভব তাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সঠিক ব্রাউজার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ওয়েব ব্রাউজার এমন একটি সফটওয়্যার যার সাহায্যে কোন ইউজার কোন একটি নির্দিষ্ট ওয়েব সাইট সম্পর্কে সমস্ত তথ্য ওয়েব সার্ভার থেকে তার ডিভাইসে দেখতে পারে।
ডিজিটাল মার্কেটিং এর কাজে ব্যবহার করা হয় এমন ১০টি ব্রাউজার এর নাম ও ব্যবহার ।
১.গুগল ক্রোম
২. মাইক্রোসফট এজ
৩. ফায়ারফক্স
৪. Aloha browser
৫.brave browser
৬. Vivaldi browser
৭.Duck Duck Go
৮.Opera browser
৯.সাফারি
১. গুগল ক্রোম
গুগল ক্রোম বর্তমান সময়ে নিঃসন্দেহে সবচেয়ে ভালো ব্রাউজার। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার জগতে সবচেয়ে পরিচিত নাম। ২০০৮ সালে বাজারে আসার পর উইন্ডোজ এর সাথে এটি ম্যাক এবং লিনাক্স কম্পিউটার এর জন্য উপলব্ধ হলো।
এছাড়া মোবাইল এর জন্য অ্যান্ড্রয়েড এবং আইও অপারেটিং সিস্টেম সবার জন্য উন্মুক্ত করে গুগল ক্রোম। আপনি গুগল সার্ভিস বেশি ব্যবহার করে থাকেন যেমন জিমেইল, you tube, সেক্ষেত্রে আপনার জন্য খুবই উপকারী।
গুগল ক্রোম এর অসাধারন ব্রাউজার এক্সটেনশন লাইব্রেরী এবং প্রতিনিয়ত সিকিউরিটি আপডেট গুগল ক্রোম কে অন্যান্য ব্রাউজার থেকে এগিয়ে রেখেছে।
তবে কিছু অসুবিধা থাকা সত্ত্বেও গুগল ক্রোম অনেক এগিয়ে।
২. মাইক্রোসফট এজ
মাইক্রোসফট এজ দুই নম্বর এ আছে। ইন্টারনেট এক্সপ্লোরার এর পর এটি মাইক্রোসফট এর সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। মাইক্রোসফট এজ এর উল্লেখযোগ্য বিষয় গুলির মধ্যে হলো built in কর্টানা সাপোর্ট বুকমার্ক এবং ব্রাউজিং হিস্ট্রি সিঙ্ক, টাইমলাইন সাপোর্ট। এছাড়া ও ভয়েস dictate ও মাইক্রোসফট এজ এর একটি নতুন প্রযুক্তি। তবে অনেকের মতে মাইক্রোসফট এজ একটি বেশি resource hungry software যার ফলে আপনার মেশিন এর কনফিগারেশন কম থাকে আপনি মাইক্রোসফট এজ এর থেকে ১০০% পারফরম্যান্স পাবেন না।
৩. Aloha browser
Aloha browser টি বর্তমান একটি জনপ্রিয় ব্রাউজার। VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য aloha browser উপযোগী কারন এই বাজেট এ ব্যবহার করলে আপনাকে আর আলাদা করে VPN দরকার হবে না। এটির built in ভার্চুয়াল ভিডিও সাপোর্ট ও ব্রাউজারটিকে বেশ আলাদা করেছে।
ব্রাউজারটির কিছু দুর্বল দিক রয়েছে যেমন ব্রাউজার টিতে প্রচুর সংখ্যক অবাঞ্ছিত অ্যাড দেখা যায়, এটি আই এস ক্ষেত্রে পাসওয়ার্ড ইন্টিগ্রেশন সাপোর্ট করে না।
৪. Brave Browser
Brave Browser মুলতো প্রাইভেসি কেন্দ্রিক ব্রাউজার। আপনারা যারা নিজেদের প্রাইভেসি এবং সিকিউরিটি সর্বোচ্চ পর্যায়ে রাখতে চান তাদের জন্য Brave Browser দারুন। এটি অ্যাডভার্টাইজিং, কুকিজ, ফিসলিং থেকে অটোমেটিক্যালি আপনার ডিভাইসটি রক্ষা করে।
এর মধ্যে থাকা https everywhere প্রযুক্তি সাহায্য এটি ব্রাউজার ফিঙ্গার প্রিন্টিং কে প্রতিহত করতে পারে।
এছাড়া ব্রাউজার টির মধ্যে অটোমেটিক্যালি cryptocurrency ওয়ালেট সাপোর্ট আছে।
উইন্ডোজ,ম্যাক, লিনাক্স কম্পিউটার এর সাথে ব্রাউজার টি আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোন এর জন্য উপলব্ধ।
৫. Vivaldi Browser
Vivaldi Browser এটি মূলত একটি প্রাইভেসি কেন্দ্রিক ব্রাউজার। Vivaldi Browser ২০১৬ সালে সর্বপ্রথম তৈরি হয়েছিল। Vivaldi Browser এর উল্লেখযোগ্য বিষয় হলো যে আপনি এই ব্রাউজার টি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স কম্পিউটার এর জন্য উপলব্ধ।
৬. Duck Duck Go
Duck Duck Go মুলত একটি সার্চ ইঞ্জিন। তবে এটি একটি প্রাইভেট ইন্টারনেট ব্রাউজার হিসেবে ও পরিচিত। এটি নিজে থেকেই সমস্ত অনলাইন ট্রাকিং প্রতিহত করে। আপনারা যারা প্রাইভেসি ফোকাস তারা এই Duck Duck Go ব্রাউজার ব্যবহার করতে পারেন। Duck Duck Go একটি সিকিউরিটি ফিচার। আপনারা ইন্টারনেট ব্রাউজার হিস্ট্রি কোন কিছুই এই Duck Duck Go নিজের কাছে রাখে না।
৭. সাফারি
Apple এর ব্যবহারকারীদের জন্য সাফারি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সফটওয়্যার। Apple এর তরফ থেকে সর্বপ্রথম ব্রাউজার যেটি আই ফোন, আই প্যাড, অ্যাপেল ওয়াচ এ সমস্ত ডিভাইসে সাপোর্ট করে। ব্রাউজার টির বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম হলো এটির ব্রাউজিং হিস্ট্রি সিঙ্ক ইত্যাদি। ব্রাউজিং টির কিছু দুর্বল দিক হলো সীমিত কাস্টমাইজেশনের অপশন।
৮. ফায়ারফক্স
ফায়ারফক্স অনেকেই মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। এটি খুবই পুরাতন ওয়েব ব্রাউজার এবং ২০০২ সাল থেকে মার্কেটে রয়েছে। মজিলা ফায়ারফক্স ব্রাউজার টির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অসংখ্য লাইব্রেরী এবং উইন্ডোজের হ্যালো অথেন্টিকেশন।
৯. Opera Browser
Opera Browser ১৯৯৬ সালে সর্বপ্রথম এসেছিল এরপর এটি বেশ জনপ্রিয় হয়ে। Opera Browser Facebook,massanger, what's app, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে। এই সমস্ত মিডিয়া গুলো আপনার ব্রাউজার থেকে ব্যবহার করার সুযোগ দেয় addon হিসাবে।
এছাড়া কাস্টম ওয়াল পেপার অপেরা USB টিও বেশ গুরুত্বপূর্ণ।
Opera USB হলো opera এর একটি ক্ষুদ্র ভার্সন যেটিকে যেকোন USB drive থেকে আপনি আপনার কম্পিউটারে চালাতে পারবেন।
.jpeg)
Comments
Post a Comment